সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

এইচএসসি: এবার চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। এবছর পাস করেছেন ৭০ দশমিক ৩২ শতাংশ।

যা গত বছর ছিলো ৭৪ দশমিক ৪৫ শতাংশ। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা।

আজ ১৫ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২৮২টি কলেজ থেকে ১ লাখ ৬ হাজার ২৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেন।

তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ৪১৬ জন পরীক্ষায় অংশ নেন। এই শিক্ষার্থীদের মধ্যে ৭০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এবার মোট ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। যা গত বছরের চেয়ে ৩৯৩০ জন বেশি। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৩৩৯।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তিতে বরাবরের মতো ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্র পাসের হার যেখানে ৭৬৭ দশমিক ৭২ শতাংশ সেখানে ছাত্রী পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ। ৫ হাজার ৭৫৯ জন ছাত্রী যেখানে জিপিএ-৫ পেয়েছেন, সেখানে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫১০ জন।