রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরার বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নাগরিক সহ চারজন আটক, ফেন্সিডিল জব্দ

শেখ ফরিদ আহমেদ ময়না
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

 

 

 

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নাগরিক সহ চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুজনকে ফেন্সিডিল সহ আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- সদর উপজেলার রাজারবাগান এলাকার মো: হাসান আলী ও জামাল বাদশা। এছাড়া অবৈধভাবে ভারত থেকে আসার সময় উত্তর চব্বিশ পরগনার মো: মিজান আলী ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শেখ আলিমুর রহমান।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির সীমানা পিলার থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেন্সিডিল সহ জামাল ও হাসানকে আটক করা হয়। এছাড়া অপর এক অভিযানে ভোমরা বিওপির সীমানা পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে অবৈধভাবে ভারত থেকে আসা আলিমুর ও মিজানকে আটক করা হয়। আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত মাদক ব্যাটালিয়ন সিজার স্টোরে রাখা হয়েছে।#