রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে ভাই-বোনের বিরুদ্ধে অপপ্রচার ও  মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর পূর্বপাড়া এলাকার চাকরিজীবি মুক্তি আক্তার ও তার ভাই কলেজ শিক্ষার্থী সোহাগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল ১৫ অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তি আক্তার। এসময় উপস্থিত ছিলেন মুক্তি আক্তারের ভাই সোহাগ মিয়া, তার মা দিলরুবি বেগম, খালা শাহিনুর বেগম, নার্গিস বেগম, সোহাগের বন্ধু সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী নাবিল, দিদার, আবির প্রমুখ।

সংবাদ সম্মেলনে মুক্তি আক্তার বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় জাঙ্গীর পুর্বপাড়া গ্রামের সজিব ও তার সহযোগিরা আমাদের ভাই-বোনের নামে অশ্লীল ভাষায় কথাবার্তা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সজিব একাধিক মামলার আসামী । র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে আদালত থেকে গত ১৪ অক্টোবর জামিনে বেরিয়ে এসে আমাদেরকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে গত চার মাস ধরে আমরা বাড়িতে যেতে পারছিনা। জাঙ্গীর গ্রামের মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য সংবাদ সম্মেলনে তারা দাবি জানায়। ####