রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরা বড়দলের বড়িয়া ঐতিহ্যবাহী আড়ং মেলা অনুষ্ঠিত 

মোঃ আহাদুল্লাহ সানা
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

 

মোঃ আহাদুল্লাহ সানা সাতক্ষীরা ঃ

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে শারদীয়া দুর্গোৎসবের বিজয় দশমীতে ঐতিহ্যবাহী আড়ং মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এই আড়ং মেলা অনুষ্ঠিত হয়। বুড়িয়া পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বিকাশ চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি সেবা আশ্রম সংঘ এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বপ্রনানন্দজী মহারাজ, ফাকরাবাদ ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রী পরম পুরুষ কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, আশাশুনি পূজা উদযাপন কমিটি সভাপতি ,পালক পুরুহিত রেভাঃ ফাদার ডানিয়েল মন্ডল, বড়দল ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক কালী কিংকর হাওলাদার, বড়দল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এ কে এম শামসু উদ্দীন সানা, বড়দল ইউনিয়ন বিএনপির আহবায়ক আহজারুল ইসলাম মন্টু। বিশিষ্ট সমাজ সেবক আল মাহামুদ টিক্কা, ইউপি সদস্য কে এম রকিবুজ্জামান, ফারুক হোসেন আঙ্গুর প্রমুখ। পরিচালনা করেন আকাশ মন্ডল ও হরিদাস ব্যানার্জি।