রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মদনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

আলী আজগর পনির
Update Time : রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

 

মদন – নেত্রকোণা প্রতিনিধিঃ ” আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগান কে সামনে রেখে নেত্রকোণা মদন উপজেলা চত্বর হতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়নের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, একাডেমি সুপারভাইজার জোছনা বেগম, মদন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার উজ্জ্বল , সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান হীরা, প্রেসক্লাব সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুল, মোঃ নিজাম উদ্দিন তালুকদার, আলী আজগর পনির, মোঃ শহিদুল ইসলাম শফিক, ইউপি সদস্য, সুহেল মিয়া,মোঃ নজরুল ইসলাম, শিক্ষক মোঃ বিপুল মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।