রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরলে দুর্যোগ প্রশমন দিবস পালন

সাদেকুল ইসলাম,
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

 

 

সাদেকুল ইসলাম,

বিরল (দিনাজপুর)প্রতিনিধি:

 

আগামী প্রজন্মকে সক্ষম করি- দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে দিনাজপুরের বিরলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও পল্লীশ্রী এর সহযোগিতায় উপজেলা প্রাশসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর বিরলের আয়োজনে রোববার বেলা ১১ টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর হতে র‌্যালী বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, উপজেলা আইসিটি অফিসার জাকির হোসেন, বিরল প্রেস ক্লাব এর আহবায়ক আতিউর রহমান, এনজিও প্রতিনিধি পল্লীশ্রী এর প্রকল্প ব্যবস্থাপক মাসুদুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান প্রমুখও। র‌্যালীতে সকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীসহ এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে তাল বীজ বোপন করা হয়।