বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম:
কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ।
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কুড়িগ্রামের রাজারহাটে মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী গ্রেফতার দুই 

রফিকুল ইসলাম রফিক
Update Time : বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রাজারহাটে আজ ১২ অক্টোবর ২০২৪ সকালে শাহীন আলম নামের একজন তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন।

পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্টটি কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর নজরে আসলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার কুড়িগ্রামের নেতৃত্বে কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী সহ একটি টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে উক্ত কটুক্তিকারী শাহীন আলম’ কে দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় কুড়িগ্রাম সদর থেকে গ্রেফতার করে এবং তার তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত লাভলু নামের আরো একজনকে উলিপুরের মন্ডলের হাট এলাকা থেকে বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তকারী শাহীন আলম (৩০) রাজারহাট উপজেলার ফুলবাড়ি, উপন চকি গ্রামের বাসিন্দা এবং মোঃ লাভলু মিয়া (২৯) উলিপুর উপজেলার মন্ডলের হাট, ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা।

উক্ত ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে।