রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম:
সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর উদ্যোগে কুরআন ও টুপি বিতারন

সাধীন আলম
Update Time : রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

 

 

নাটোর প্রতিনিধিঃ

 

“যে ব্যক্তি কুরআন শিক্ষা করে ও শিক্ষা দেয় সেই তোমাদের মধ্যে সর্বাপেক্ষা শেষ্ঠ” এই হাদীসকে সামনে রেখে নাটোরের লালপুরে উপজেলায় জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর উদ্যোগে মেধাবি শিক্ষাথীদের কুরআনের ছবক প্রদান এবং কোরআন ও টুপি বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ অক্টোবর ) সকালে উপজেলার রামকৃষ্ণপুর শাখায় জেনাস তা’ লিমুল কোরআন মাদ্রসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

জিএসডিও এর চেয়ারম্যান জনাব মো: হাসানুজ্জামান এর সভাপতিত্বে ও জেনাস তা’ লিমুল কোরআন মাদরাসা ফতেপুর শাখার শিক্ষক মাইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এস আর আই এর ( সাবেক) মহাপরিচালক ও জিএসডিও এর উপদেষ্টা কৃষি বিজ্ঞানী ড. মোঃ ওমর আলী।

বিশেষ অতিথি ছিলেন, সংস্থার সদস্য সচিব ডা: মো: হাসান আলী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, লালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জনাব আব্দুর রশিদ মাস্টার,জোতগৌরী সর: প্রাথমিক বিদ্যালয়ের (সাবেক) সহকারি শিক্ষক

আব্দুল কাদের, জেনাস সোস্যাল সদস্য মোঃ আমানত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেনাস তা’লিমুল কোরআন, রামকৃষ্ণপুর শাখার সিনিয়র শিক্ষক হাফেজ সোয়াইফ আহমেদ (ইউসুফ)

 

সংস্থাটির চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান বলেন সব ধর্মে মানবসেবাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। এ জন্য অসহায়-দু:স্থ মানুষের কল্যাণে এগিয়ে আসা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। মানবসেবার জন্য অনেক অর্থের প্রয়োজন হয় না, শুধু সদিচ্ছার প্রয়োজন। অসহায় মানুষের প্রতি ভালোবাসার মন নিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

 

উল্লেখ্য যে, জিএসডিও ফাউন্ডেশন একটি অরাজনৈতি, অলাভজনক, স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনটি শিক্ষা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, আত্মকর্মসংস্থান তৈরীতে সহায়তা প্রদান ও আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।