বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রামপালে বিএনপি নেতা ড. ফরিদুল ইসলাম’র পুজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

আরিফ হাসান গজনবী 
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল উপজেলার বিভিন্ন এলাকার পূজা মন্দির পরিদর্শন এর অংশ হিসেবে ৯টা ৩০ মিনিটে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার সন্ন্যাসী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। পরিদর্শনে গিয়ে প্রতিটি মন্দিরে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

 

মতবিনিময় সভায় বক্তব্যে তিনি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে ভাই ভাই। আমরা এদেশে মিলেমিশে থাকতে চাই। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সারাদেশে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পাহারা দিচ্ছেন। আশা করছি রামপাল ও মোংলায় দুর্গাপূজা এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও আনন্দময় হবে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। আপনাদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করলে কঠোরভাবে দমন করা হবে। আপনাদের যেকোনো প্রয়োজনে নেতা-কর্মীরা আপনাদের পাশে রয়েছে।

 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সাবেক যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদুল ইসলাম যুবদলের সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, যুবদল নেতা মাসুদুর রহমান পিয়াল, শাহাজালাল গাজী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী অজিয়ার রহমান। সাবেক যুগ্ম আহবায়ক রামপাল উপজেলা আরিফ গজনবী, সাবেক সদস্য উপজেলা ছাত্রদল মোফাজ্জল হোসেন বাদল, ইউনিয়ন যুবনেতা শামীম হাসান পলক,সজারুল ইসলাম সাজু বি এন পি নেতা, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও যুগ্ম আহবায়ক পিসি কলেজ রাকিবুল ইসলাম রাকিব, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সজল মিনা সহ স্হানীয় নেত কর্মীবৃন্দ প্রমুখ।।