শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পিরোজপুরের শহরে একটি বাসা হতে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার।

মো:নিয়াজ ফেরদৌস সজিব
Update Time : শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

 

মো:নিয়াজ ফেরদৌস সজিব।পিরোজপুর প্রতিনিধি।

 

জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপার পিরোজপুর মহোদয়ের সার্বিক নির্দেশনা মোতাবেক অদ্য ৯/১০/২০২৪ তারিখ ১১.০০ টায় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে থানা পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে শহরের মাছিমপুর বলাকা ক্লাব রোডের নাছিমা মন্জিল, হোল্ডিং নং- ২১৬৪, বাসা হতে ১০৫ বোতল ফিন্সিডিল উদ্ধার করা হয়। আসামী মাদক ব্যবসায়ী মোঃ রমজান শিকদার ওরফে ফেন্সী রমজান পিতা মৃত শাহ আলম সাং- বাশবাড়িয়া, পিরোজপুর সদর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সে পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নাম-পরিচয় গোপন করে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ সংক্রান্তে পিরোজপুর সদর থানায় নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। পিরোজপুর শহরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার।