শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

আব্দুল রশিদ নান্টু
Update Time : শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

 

রিপোর্ট : আব্দুর রশিদ নান্টু

 

মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ৫১তম গ্রীস্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শরীরর্চ্চা শিক্ষক রনজিৎ কুমার বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজ্জাফর হোসেন, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম প্রমুখ।

উপজেলা পর্যায়ে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সাবজোন, বনশ্রী মাধ্যমিক বিদ্যালয় সাবজোন, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় সাবজোন ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় সাবজোনের উত্তীর্ণ ক্রীড়াবিদরা উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ক্রীড়া পরিচালনা করেন শরীরর্চ্চা শিক্ষক নিশিত রায়, জাহাঙ্গীর কবীর, বিশ^জীৎ মন্ডল প্রমুখ।