মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম:
নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত শ্যামনগর পল্লীসঞ্চয় ব্যাংক ম্যানেজার ও কর্মচারী হরির সুদ বানিজ্য জাল ষ্টাম্প ও রেভ্যিনিউ ষ্টাম্প বিক্রির কারনে সরকার হারাচ্ছে রাজস্ব ,ঋণ গ্রহিতারা হচ্ছে সর্বশান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সাবেক  এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কৈখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার আভিযানিক সফলতা ও নির্বাচন নিরাপত্তা নিয়ে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত শ্যামনগরে সর্ব বৃহৎ জনসভাকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্রীপুরে জোরপূর্বক জমি দখল থানায় অভিযোগ। 

ওসমান গনি
Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

 

 

 

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি। ওসমান গনি

 

 

গাজীপুরের শ্রীপুরে এক ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভয় ভীতি দেখে জমিতে টিনের বেড়া দিয়ে জমি দখলে নিয়েছে।এ সময় বসতবাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে নারীসহ কয়েকজন আহত হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

 

নিজস্ব জমি হওয়া স্বত্বেও ভুক্তভোগী তার সম্পত্তি রক্ষা করতে পারছেন না। এই ব্যপারে একাধিক বার থানায় অভিযোগ করেও সাড়া পাইনি।

 

৬ অক্টোবর সকালে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ৬ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত দেড়শ জন কে অভিযুক্ত করে থানায় সাধারণ ডায়েরি করেন সিদ্দিক নামের এক ব্যক্তি।

 

 

অভিযুক্ত ৬ জন হলেন, মো. মহসিন খন্দকার (৫৭), খোরশেদ আলম খন্দকার (৫৩), হাসান খন্দকার (৫০), বাবুল (৫০), শরীফ উদ্দিন সরকার (৫৩), আসাদুল ইসলাম (৩৮)।

 

জমি দখল ছাড়াও ভুক্তভোগী পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি থেকে এসব তথ্য জানা যায়।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, মহসিন খন্দকারের নেতৃত্বে দেড়শো জনের একটি দল ওই জমি দখলের জন্য ঘটনাস্থলে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এক পর্যায়ে দখলকারীরা ভুক্তভোগী আনোয়ার ও তার পরিবারকে  প্রাণনাশের হুমকি দেন।

 

 

এসব বিষয়ে ১ নং অভিযুক্ত মহসিন খন্দকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারোর জমি দখল করি নাই।যারা অভিযোগ করেছে তারা নিজেরাই আমার জমিতে থাকা বাউন্ডারি ভেঙ্গে ফেলেছে। পুনরায় টিন দিয়ে বেড়া দিতে গেলে আমার শ্রমিকদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং চাঁদা দাবি করছে। চাঁদা দাবীর বিষয়ে মামলা করা আছে।

 

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়লাল আবেদীন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।