মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত শ্যামনগর পল্লীসঞ্চয় ব্যাংক ম্যানেজার ও কর্মচারী হরির সুদ বানিজ্য জাল ষ্টাম্প ও রেভ্যিনিউ ষ্টাম্প বিক্রির কারনে সরকার হারাচ্ছে রাজস্ব ,ঋণ গ্রহিতারা হচ্ছে সর্বশান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সাবেক  এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কৈখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার আভিযানিক সফলতা ও নির্বাচন নিরাপত্তা নিয়ে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত শ্যামনগরে সর্ব বৃহৎ জনসভাকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপল‌ক্ষে প্রা‌ন্তিক মানু‌ষের আবাস‌নের দাবিতে মানববন্ধন

শেখ ফরিদ আহমেদ ময়না
Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

 

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপল‌ক্ষে প্রা‌ন্তিক মানু‌ষের আবাস‌নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরা শহরের নবারন স্কুল মো‌ড়ে গ‌বেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বার‌সিক) এই মানববন্ধনের আয়োজন করে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরাকে সরকারিভাবে ভ‚মিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলেও এখনো অসংখ্য মানুষের বাসস্থানের মৌলিক চাহিদা পূরণ হয়নি। অনেকেই রাস্তার পাশে, খোলা মাঠে বা নদীর বেড়িবাঁধে পলিথিন টানিয়ে বসবাস করছেন। আবার যেসব জায়গায় আবাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলোও খুবই অপরিকল্পিত। একইভাবে দূষণ ও অপরিকল্পিত অবকাঠামো শহরকে বসবাসের অযোগ্য করে তুলছে। জলাবদ্ধতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সাতক্ষীরা শহর ও এর আশপাশের এলাকায়।

 

বক্তারা সাতক্ষীরার প্রা‌ন্তিক মানু‌ষের আবাস‌ন নিশ্চিতের পাশাপাশি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলার আহবান।

 

এসময় বক্তব্য রাখেন নাগরিক নেতা আলী নূর খান বাবুল, মানবা‌ধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জাসদ নেতা ইদ্রিস আলী, উদীচীর সিদ্দীকুর রহমান, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক আহসান রাজীব, বার‌সি‌কের সহ‌যোগী কর্মসূ‌চি কর্মকর্তা গাজী মা‌হিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃ‌তি ও বৈ‌চিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান, সহসভাপ‌তি শা‌হেদ হো‌সেন, সাধারণ সম্পাদক ইয়া‌ছিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক তা‌মিম রোহান, অর্থ সম্পাদক পরশ মনি প্রমুখ