মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মো: নুর হোসেন
Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

 

মো: নুর হোসেন (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।

 

৭ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদের ‘স্পন্দন’ কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।

 

মতবিনিময় সভায় উপস্থিত সকলে কমলনগরের অবৈধ অস্ত্র উদ্ধার, অবৈধ দখল, নদী বাঁধের কাজ, পানি বন্দিসহ সকল জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

 

নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আমার কোন দপ্তর যদি কোন দুর্নীতি করে আপনারা আমাকে অবগত করবেন তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো। তিনি আরো বলেন আমি আরেকটা বিষয় উপলব্ধি করেছি অবৈধ দখলের বিষয়ে আপনারা সবাই খুবই সচ্ছার, যদি আপনারা কোন তদবির না করেন তবে অচিরেই আমি অবৈধ দখল মুক্ত করা নিয়ে কাজ করো।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা, কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ তৌহিদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তাহের, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ইসমাইল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা, উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জামায়েত ইসলামীর নেতা মাওলানা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী সেক্রেটারী আবুল খায়ের, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর প্রেসক্লাব সভাপতি(ভারপ্রাপ্ত) মো. ফয়েজ মাহমুদ, রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, সাংবাদিক ইউসুফ আলী মিঠু, রিয়াজ মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দলের নেতাকর্মী, শিক্ষক প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিগন।