শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মোংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না: কৃষিবিদ শামীমুর রহমান শামিম: 

শেখ মহিউদ্দিন
Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

 

 

শেখ মহিউদ্দিন মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগতদিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না।

 

সোমবার (৭ অক্টোবর) সকালে আসন্ন শারদীয় দূর্গোৎস উপলক্ষে মোংলায় কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

এসময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপ পাহারায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

 

এরপর বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি মোংলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করে পৃথক মতবিনিময় সভা করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ তুলে দেন।

 

এসময় তার সাথে মোংলা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, পৌর বিএনপি সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু পলাশ দে সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।