শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মহেশপুর সীমান্তে সাবেক ভূমি মুন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ডুমুরিয়া ফুলতলা খুলনা ৫ আসনে এম পি আটক

শেখ মাহতাব হোসেন
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ডুমুরিয়া ফুলতলা খুলনা ৫আসনের সাবেক এম পি কে আটক করা হয়। এসময় তাকে মাথা ন্যাড়া অবস্থায় দেখা যায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছুদিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য নেতা-মন্ত্রীদের মতো নারায়ণ চন্দ্র চন্দও আত্মগোপনে চলে যান। নিরাপদ আশ্রয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিলেন। সেই চেষ্টাকালেই বিজিবির হাতে ধরা পড়লেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।