শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা 

এসএম শাহাদাত
Update Time : শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ

 

“জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ‍ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬অক্টোবর) বেলা সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভরপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও অফিস সহকারী মাসুম হোসেনের সঞ্চালনায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল, চম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি আব্দুল লতিফ মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তা সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‍্যালি বাইর হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।