শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার 

স ম জিয়াউর রহমান
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

 

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ অক্টোবর রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা–৮ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পরিবেশমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তালেবুর রহমান জানান, ডিবির একটি দল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।

সাবের হোসেন ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের নৌ-পরিবহন ও পরে স্থানীয় সরকার উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ১৯৯৬ সালের ৪ জুলাই থেকে ২০০১ সালের ১৯ আগস্ট পর্যন্ত বিসিবি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি।