শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মুন্সিগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপিত

মজনু এলাহি
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

 

রিপোর্ট: মজনু এলাহি

শ্যামনগর মুন্সিগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৪অক্টোবর) মুন্সিগঞ্জের হরিনগরে পরিত্রাণ-এর আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়। দিবসটিতে সকাল ১০টায় র‌্যালি ও মুক্ত আলোচনায় প্রান্তিক অঞ্চলে শিশুদের বিশেষ করে মেয়ে শিশুদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা এনসিটিএফ সসদস্যরা তুলে ধরেন। আলোচনায় বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ করা, সাইবার বুলিং থেকে শিশুদের রক্ষা করা, শিশু নির্যাতন বন্ধ করা ও মেয়ে শিশুদের অগ্রাধিকার বিষয়ে বক্তব্য রাখেন এনসিটিএফ ও এক্স-এনসিটিএফ সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিত্রাণ-এর প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন।