সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরলের অপহৃতাসহ অপহরণকারীকে গাজীপুর থেকে আটক করেছে পুলিশ

সাদেকুল ইসলাম,
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

 

 

সাদেকুল ইসলাম,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:

 

দিনাজপুরের বিরলের এক অপহৃতাসহ অপহরণকারীকে গাজীপুর থেকে আটক করেছে থানা পুলিশ। অপহরণের শিকার হওয়া ছাত্রীকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট হস্তান্তর এবং অপহরণকারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল সাড়ে ৯ টায় বাড়ী থেকে বিদ্যালয়ে আসার পথে উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভারাডাঙ্গী বাজারের জনৈক আজাহারুল ইসলাম মেম্বারের মুদিখানার দোকানের সম্মূখ হতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রাণীরঘাট গ্রামের আব্দুল খালেক এর ছেলে মিজানুর রহমান (৪০) অপহরণ করে নিয়ে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রুহুল আমিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ৪ অক্টোবর ২০২৪ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা হতে অপহরণকারীকে আটক করে অপহৃতাকে উদ্ধার করে। ৫ অক্টোবর ২০২৪ শনিবার অপহৃতার জবানবন্দি গ্রহণ ও ডাক্তারী পরীক্ষা শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং অপহরণকারীকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে। ঘটনায় অপহৃতার মা বাদী হয়ে বিরল থানায় একটি মামলা দায়ের করেছে। বিরল থানার মামলা নং ৩, তারিখঃ ০৪.১০.২০২৪।