শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বরিশালে ১২ যুবককে আটক করল সেনাবাহিনী

মোঃ মামুন খান
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

 

 

মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি

 

বরিশালে মদ্যপান অবস্থায় ১২ জন যুবককে আটক করেছে সেনাবাহিনী। তাদের সবার বয়স ২০ থেকে ২২ বছর। প্রত্যেকের বাড়ি বরিশাল মেট্রোপলিটন এলাকায়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উজিরপুর উপজেলার এম এ জলিল সেতুর ওপর থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মেহেদী হাসান, মো. শাওন, মোহাম্মদ উৎসব, মোহাম্মদ সৈকত হাসান, মো. মেহেদী হাসান, মো. সাব্বির হোসেন, মো. আরমান সিন্দিত নাহিয়ান সাহাব, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মো. আব্দুল্লাহ আকাশ ও মোহাম্মদ ফেরদৌস।

 

 

সেনাবাহিনীর উজিরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত জানান, রাতে একটি টহল দল উজিরপুর এলাকার এম.এ. জলিল সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। এ সময় ব্রিজের ওপর ১২ জন যুবককে আড্ডা দিতে দেখা যায়। পরে তাদের জেরা করে নিশ্চিত হওয়া যায় তারা সবাই মদ্যপান অবস্থায় আছে। এ সময় তাদের কাছ থেকে চারটি লাইসেন্স বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সেনাবাহিনী ১২ যুবককে আমাদের কাছে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আমারা তাদের আদালতে পাঠিয়েছি।