বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জের জনপ্রিয় নেতা ডাঃ শহিদুল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচারের অভিযোগ 

এসএম শাহাদাত
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জনপ্রিয় দুই নেতাকে জড়িয়ে অপ প্রচারে ফুঁসে উঠেছে সাধারণ জনগন। এঘটনায় প্রতিকার চেয়ে থানায় জিডি করা হয়েছে।

জানাগেছে, আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে একটি চক্র পরিকল্পিত ভাবে সমাজে হেয় করতে নানান অপপ্রচারে লিপ্ত। এরই অংশ হিসাবে সাতক্ষীরা ৩ আসনের অত্যান্ত জনপ্রিয় নেতা, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. শহিদুল আলম ও আরেক জনপ্রিয় ও সৎ ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে জড়িয়ে একটি ব্যানার টানানো হয়েছে নলতাসহ বিভিন্ন মন্ডপে। সেখানে লেখা হয়েছে পর্দা মেনে পূজা মন্ডপে আসতে হবেসহ আপত্তিকর কথা লিখে ৩০টি ব্যানার তৈরী করেছে পূর্ব নলতা গ্রামের আবু তাহেরের ছেলে মোকছেদ আলী মোড়ল। এনিয়ে সংশ্লিষ্ট এলাকায় নেতাকর্মীদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটতে পারে বলে আশঙ্কা করছে সচেতন মহল। এ ব্যাপারে জননেতা ডাঃ মোঃ শহিদুল আলম এক বিবৃতিতে বলেন আমি অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করিতেছে যে, একটি বিশেষ মহল হীন রাজনৈতিক স্বার্থে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সদ্য প্রাপ্ত স্বাধীনতা নস্যাৎ করার জন্য হীন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারই একটি অংশ হলো এই ব্যানার প্রকাশ। আমরা অত্যন্ত গভীর ঘৃনাভরে এই কর্মকান্ডের নিন্দা জানাই। আমি আরো স্পষ্ট ভাবে বলিতে চায় যে, আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন যাতে সার্বঙ্গীন সুন্দর ও সার্বজনীন হয় সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের আবহমান সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের কৃষ্টি ও ঐতিহ্য অনুযায়ী আমাদের যে অবস্থান সেটা বহাল রাখার জন্য আমাদের সবার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এ ধরনের যড়যন্ত্র এবং ঘৃন কর্মকান্ডকে নস্যাৎ করতে হবে, যাতে আমরা একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি, আগামীর দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি। সর্বপরি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এই উৎসবের সফলতা কামনা।

উল্লেখ কালিগঞ্জ থানায় জিডিকৃত নাম্বারটি দেওয়া হলো- ১০৭১। একইভাবে চেয়ারম্যান আজিজুর রহমান ন্যাক্কারজনক এহেন অপপ্রচারের তীব্র নিন্দা জানান।