শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাগেরহাটের মোংলায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সার্ভিস বাংলাদেশ’র সচেতনতা মুলক কর্মসূচী—

শেখ মহিউদ্দিন মোংলা
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

 

 

শেখ মহিউদ্দিন মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

 

সার্ভিস বাংলাদেশ’র পক্ষ থেকে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে আজ ০৩ রা অক্টোবর রোজ বৃহস্পতিবার, সকাল ১১.৩০ মিনিটে,বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ,মোংলায় সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, আলোচনা সভা ও কুইজ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন এর সভাপতিত্বে ও সদস্য রিয়াজ শেখ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ’র সহকারী অধ্যাপক স্মৃতিকনা বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ট্রাষ্ট’র সহ-সভাপতি, সমাজসেবক মোঃ লোকমান হোসেন, সার্ভিস বাংলাদেশ’র সমন্বয়ক খন্দকার তুরানুজ্জামান, হাদিউজ্জামান জাহিদ,মাহমুদুল হক রমজান,মিরাজ মল্লিকসহ কলেজ’র শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।আলোচনা সভায় বক্তারা সড়ক দূর্ঘটনাকে জাতীয় সমস্যা উল্লেখ করে চালকদেরকে যথাযথ ট্রেনিং এর ব্যাবস্থা,মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহার,রাতে হেডলাইট নিচের দিকে রাখা,ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মাদকাসক্ত ড্রাইভারদের গাড়ি না চলানো সহ নানান সচেতনতা মূলক আলোচনার মাধ্যমে ছাত্র ছাত্রীদের আগামীর বাংলাদেশে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ভূমিকা পালনে অনুরোধ করা হয়।আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার ব্যাবস্থা করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।