বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম:
সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নড়াইলে দূর্গাপুজা উপলক্ষে এসপি এহসানুল কবীর”র মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়
Update Time : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

 

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলে দূর্গাপুজা উপলক্ষে এসপি এহসানুল কবীর”র মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নড়াইল জেলার কালিয়া থানার আয়োজনে থানা হলরুমে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর”র সাথে এলাকার সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,

বুধবার (২ অক্টোবর) এ সময় পুলিশ সুপার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা করেন। এলাকার সুধীজনেরা বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে সেগুলোর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় কিশোর রায়, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল); মীর শরিফুল হক, ডিআইও-১; খন্দকার শামীম উদ্দিন, অফিসার ইনচার্জ, কালিয়া থানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে পুলিশ সুপার নড়াগাতী থানা প্রাঙ্গনে এলাকার সুধীজনের সাথে মতবিনিময় করেন। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় কিশোর রায়, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) মীর শরিফুল হক, ডিআইও-১ মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, নড়াগাতী থানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।