শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেনাপোল স্থলবন্দর ভারতে গেল পাঁচ দিনে ২৭৭ মেট্রিক টন ইলিশ

মনির হোসেন,
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল স্থলবন্দর দিয়ে গত পাঁচদিনে ভারতে গেলো ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ। ৯১ টি ট্রাকে করে এ মাছ রফতানি করা হয়েছে। এরমধ্যে গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫টি ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রোববার ৬ টি ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০ টি ট্রাকে ৮৯ মেট্রিক টন এবং মঙ্গলবার ২৩ টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ১০ ডলার, যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা দরে।

বুধবার (২ অক্টোবর) বেনাপোল বাজারের মাছের আড়তে পাইকারিতে প্রতি এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে। বেনাপোল বন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে ইলিশের দেশিয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।

নাভারণ বাজার মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, স্থানীয় বাজারে যেখানে এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০-৮০০ টাকায় বিক্রি হয়, সেখানে ভারতে ১০ ডলার বা ১ হাজার ১৮০ টাকা কেজিতে কীভাবে রফতানি হচ্ছে, তা বোধগম্য নয়। এছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বেনাপোল বাজারে প্রতি কেজি দেড় হাজার টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, ]মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৫টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ রফতানি হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে ভারতে ইলিশ রফতানি হয়েছে ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি।#