রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কিশোরগঞ্জে আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার

দিলোয়ার হোসেন মাসুম কিশোরগঞ্জ
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

===========================

দিলোয়ার হোসেন মাসুম কিশোরগঞ্জ

 

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম ওমি, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতয়াহার এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকি গ্রেফতার হয়েছেন।

আজ বুধবার (২ অক্টোবর) সকালে জেলা শহরের বাসা থেকে এম এ আফজল ও এনায়েত করিম অমি কে গ্রেফতার করেন। তাদের নামে কিশোরগঞ্জ সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা রয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয় নিশ্চিত করেছেন।

অপরদিকে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া জানান, কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় মঙ্গলবার (১ অক্টোবর) রাত্রে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক এবং মোতাহারকে উপজেলা ধলা ইউনিয়নের কলমা কান্দা গ্রাম থেকে ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকিকে তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।