বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাইবান্ধা জেলা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও সংবাদ সম্মেলন।   

ফয়সাল রহমান জনি
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন গত ২৭/৯/২০২৪ ইং অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে হেরে যাওয়া কতিপয় প্রার্থী বিতর্কিত, বানচাল ও প্রশ্নবিদ্ধ করার প্রতিবাদে ১ অক্টোবর /২০২৪ ইং বিকাল ৩ টায় গাইবান্ধা কেন্দ্রীয় বাসটার্মিনাল রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নির্বাচিত প্রার্থীরা তাদের অফিসে সংবাদ সম্মেলন করেন। উভয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নব নির্বাচিত সংগঠনের সভাপতি আশরাফুল আলম বাদশা,সহ-সভাপতি আব্দুল মজিদ,কার্যকরী সভাপতি ময়নুল হক,সাধারন সম্পাদক এ্যাডঃ গৌতম কুমার চক্রবর্তী, সিঃ সহঃ সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শাহিন,সহঃ সাধারন সম্পাদক রওশন মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম রহমান, কার্যকরী সদস্য সজিব,ক্রীড়া সম্পাদক বাবুল,প্রচার সম্পাদক রাশেদুল,দপ্তর সম্পা আশরাফুল আলম ফরিদ,ও অর্থ সম্পাদক আমজাদসহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন-নির্বাচনে ৫৩ জন প্রার্থী অংশ গ্রহন করেন। এরমধ্যে ১৭ জন প্রার্থী বিজয়ী হন। নির্বাচনে জয় পরাজয় থাকবে।কিন্তু কতিপয় পরাজিত প্রার্থীরা এটা মেনে নিতে না পেরে অহেতুক মিথ্যাচার ও নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করে আসছেন। বিজয়ী সভাপতি ও সাধারন সম্পাদক বলেন,হেরে যাওয়া প্রার্থীরা প্রয়োজনে নির্বাচন কমিশনে আপত্তি বা অভিযোগ দায়ের করতে পারেন।তা না করে তারা সংগঠন পরিপন্থী কার্যকলাপসহ একটি সংঘর্ষ সৃষ্টির পায়তারা করে আসছেন। যা মোটেই কাম্য নয়। ভুক্তভোগী নির্বাচিত প্রার্থীরা সবাইকে সজাগ থাকার আহবান জানান এবং সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।