শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আব্দুর রহিম
Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

 

রিপোর্ট: আব্দুর রহিম

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অনলাইন জুয়া, মাদকের বিস্তার রোধের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ নানাবিধ বিষয়াবলী আলোচনায় প্রাধান্য পায়। উপজেলা নির্বাহী অফিসার ড. সঞ্জীব দাসের সভাপতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফকির তাইজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, মহিলা বিষয়ক কমখর্তা শারীব বিন সফিক, প্রেসক্লাবের সভাপতি সহকরাী অধ্যাপক সামিউল মনির, চেয়ারম্যান মাসুদুল আলম, হাজী নজরুল ইসলাম, আমজাদুল ইসলাম, জাফরুল আলম বাবু, প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মন্টু প্রমুখ।

 

সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে চলতি মাসে ২৮টি নিয়মিত মামলা রুজুর পাশাপাশি অনেক আাসামীকে গ্রেপ্তার করা হয়েছে। একদিন আগে গাবুরায় এক পল্লী চিকিৎসকের হত্যাকান্ডের ঘটনায় লিখিত আবেদন পাওয়ার পর বিষয়টি রেকর্ডের জন্য অপেক্ষমান রয়েছে। এছাড়া পরিেেবশর জন্য ক্ষতিকর পলিথিন ব্যভহাওে বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহেনর সিদ্ধান্ত হয়। এছাড়া গ্রাম্য দলাদলি ও জায়গাজমি নিয়ে বিরোধের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিথিদের সমঝোতার ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়।