সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনাম:
সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরায় আকাশ বন্যার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

শেখ ফরিদ আহমেদ ময়না
Update Time : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় আকাশ বন্যার কারনে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সুভাষিনী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পানি কমিটির সদস্য মাস্টার মতিয়ার রহমান।

 

বক্তব্য রাখেন, তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, যুবদল নেতা অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা পানি যুব কমিটির সভাপতি আব্দুল হামিদ, সরদার আবুল হোসেনসহ জলাবদ্ধতার কবলে পড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

বক্তারা বলেন, অতিবৃষ্টিতে সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ এলাকার মানুষ পানিতে নিমজ্জিত। ঘরের মধ্যে পানি উঠেগেছে। ফলে তালা উপজেলার দেড়লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। এসব এলাকার মানুষের দূর্ভোগের শেষ নেই। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। নেই সুপেয় পানি। কোন কোন এলাকায় ঘরের মধ্যে পানি উঠে যাওয়ায় খাটের উপর রান্না এবং বসবাস করছে মানুষ। ময়লা পানিতে বসবাসের কারনে চর্ম রোগসহ নানা ধরনের পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। প্রায় ২মাস যাবত পানি বন্দি থাকায় চরম মানবেতর জীবন যাপন করছে এসব ডুবন্ত এলাকার মানুষ। কিন্তু পানি নিস্কাশনে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই।

 

বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্থ মানুষের পূনর্বাসনসহ পানি নিস্কাশনের কার্যকরি উদ্যোগ গ্রহণের দাবি জানান।##

 

শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা