মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরলে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতা মিজানুর রহমান মিলন এর সংবাদ সম্মেলন 

সাদেকুল ইসলাম
Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

 

সাদেকুল ইসলাম,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:

 

দিনাজপুরের বিরলে প্রতিবেশির পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে ন্যায় বিচার ও প্রকৃত ঘটনা সংবাদ মাধ্যমে তুলে ধরতে আহ্বান জানিয়ে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন বলেন, তার প্রতিবেশি ওহাব আলী এর নিকট পার্শ্ববর্তী রবিপুর গ্রামের বাসিন্দা মাহাবুব আলম নন-জুডিসিয়াল স্টাম্পে হ্যান্ড নোটের মাধ্যমে প্রায় দেড় বছর আগে ৬০ হাজার টাকা ধার নেয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও মাহবুব আলম উক্ত ধারের টাকা পরিশোধ করতে কালক্ষেপন করতে থাকেন। এমতাবস্থায় পাওনাদার ওহাব আলী পাওনা টাকা তুলতে না পেয়ে তাঁর স্মরণাপন্ন হলে মাহাবুব আলম এর সাথে ফোনে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হোন এবং টাকা পরিশোধ করতে বলেন। মাহবুব আলম এ বিষয়ে বসে আলোচনার প্রস্তাব দেন এবং গত ২৪ সেপ্টেম্বর বিকেলে বিরল পৌরসভার পূর্বমহেশপুর মোড় নামক এলাকায় যেতে বলেন। মাহবুব আলম এর কথামত গত ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে তার সাথে পাওনাদার আব্দুল ওহাবসহ রুহুল আমীন, বাছেদুর, ফারুক, সোহেল রানা ও রিপনকে সাথে নিয়ে ৩ টি মোটর সাইকেলযোগে পৌরসভাস্থ পূর্বমহেশপুর মোড়ে পৌছা মাত্রই মাহবুব আলম ও তাঁর লোকজন তাদেরকে আটক করে উল্টো ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। মাহবুব আলম ও তাঁর লোকজন অতর্কিতভাবে দা, হাসুয়া, ছোরা, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে অতর্কিত হামলায় তাকেসহ সঙ্গীয় লোক জনকে মারপিট শুরু করে। এতে মিলনসহ ৪ জন গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। এ সময় মিলনের প্যান্টের দুই পকেটে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় ও সঙ্গে থাকা ৩ টি মোটর সাইকেলের মধ্যে দুইটি মোটর সাইকেল ভাংচুর করে ও একটিতে আগুন দিয়ে পুড়ে দিয়ে জিম্মি করে রাখে। পরে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে সেনাবাহিনী ও পুলিশ বাহিনী এসে পরিস্থিতি শান্ত করে এবং আসামীদের কবল হইতে তাদেরকে উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তাদের আঘাতে রুহুল আমীন এর মাথায় রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। রুহুল আমীন এর মাথায় ৭ টি সেলাই হয়েছে। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিসিলাল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত, বিরল এ মাহবুব আলম (৪০)সহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক বিরল থানার অফিসার ইনচার্জকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে বলেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি ন্যায় বিচারের স্বার্থে সুষ্ঠ্য তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন।

৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার দুপুরে উপজেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে পাওনাদার আব্দুল ওহাব, আহত রুহুল আমীন, আহত বাছেদুর, আহত ফারুক, সোহেল রানা ও রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বিরল প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব তাজুল ইসলাম, সদস্য সাদেকুল ইসলাম, দিপঙ্কর রায়, জহিরুল ইসলাম, আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ, মুরসালিন হোসেন, এ বি মাসুমসহ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাব প্রদান করেন মিজানুর রহমান মিলন।