শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা!

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা!

 

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা নঈমুদ্দিন সেন্টু (৫৫) কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

আজ ৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে তার নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, চেয়ারম্যান সাহেব প্রতিদিনের মত নিজ কার্যালয়ে কাজ করছিলেন। এ সময় ৮/১০ জন দুর্বৃত্ত মোটর সাইকেল যোগে এসে সরাসরি চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে এবং বেশ কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। এরপর আমরা চেয়ারম্যান সাহেবকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি।

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুর ভাতিজা শিহাব সরকার জানান, এলাকার একটি পক্ষের সাথে বেশ কিছু বিষয় নিয়ে চেয়ারম্যান সাহেবের মতপার্থক্য চলছিল। তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেছেন।

দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেখানকার পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্হানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর সাথে বিরোধ চলে আসছিল স্হানীয় বিএনপি নেতাদের মধ্যে। সরকার পরিবর্তনের পর তা আরও প্রকট হয়। স্হানীয়রা ধারণা করছেন বিএনপির সন্ত্রাসীরা এ হত্যাকান্ড ঘটাতে পারে।