শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন 

এসএম শাহাদাত
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

 

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

 

সাতক্ষীরার কালিগঞ্জে আদর্শ বালিকা মাধ‌্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বরখাস্ত ও শাস্তির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রুমে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসী আধাঘন্টা সাতক্ষীরা কালিগঞ্জ মহা সড়কে যানবাহন আটকিয়ে দেয়। রবিবার সকাল সাড়ে ১০ টায় এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউপির বারবার নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডাঃ আব্দুল কাদের, ইউপি সদস্য নিজাম উদ্দিন, শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক প্রদীপ কুমার পাল, শিক্ষক আব্দুস সামাদ, শিক্ষক হাবিবুর রহমান, অভিভাবক হাফিজুল ইসলাম, ওসমান, তামিম, রবিউল ইসলাম, দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া সুৱতানা, নাছিমা সুলতানা ও অর্পিতা ঘোষ প্রমুখ। বক্তব্যে তারা বলেন নিয়োগের নামে স্কুলের ৬ জন শিক্ষক ও স্টাফের নিকট থেকে প্রায় ২০ লক্ষ টাকাসহ প্রতিষ্ঠানের বিবিধ খাতের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, শিক্ষক কর্মচারী, ক্ষমতার অপব্যবহার ও ছাত্রীদের সাথে অসৌজন্য মূলক আচরণ এবং দীর্ঘ ১৫ বছর স্কুল ফাঁকি দিয়ে আওয়ামীলীগের সভা সমাবেশ করে কাটিয়ে দিয়েছেন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। তাকে দ্রুত বরখাস্ত করার দাবী জানিয়ে বক্তারা আরও বলেন, নিয়োগ বানিজ্যের টাকা স্ব স্ব ব্যাক্তিকে ফেরত এবং সরকারী সম্পত্তি তসরুপের প্রতিকারসহ লম্পট শফিকুল ইসলামকে বরখাস্ত করা এখন সময়ের দাবী। মানববন্ধন শেষে মিছিল সহকারে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা। তাদের এ আন্দোলন অব্যহত থাকবে বলে জানান তারা।