রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

যৌথ বাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামনগরে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

আব্দুর রহিম
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

রিপোর্ট : আব্দুর রহিম

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নকিপুর গ্রামের হরিতলা গ্রাম থেকে এসব কাশিমাড়ী অভিমুখী রাস্তায় এসব গুলি উদ্ধার করা হয়।

 

সূত্র মতে, গোয়েন্দারা জানতে পারেন নকিপুর গ্রামের হরিতলা পূজা মণ্ডপ থেকে ৫০ গজ দূরে ময়লা ঝোপের ঝাড়ের মধ্যে পলিথনের মধ্যে প্যাচানো কিছু গুলি আছে। পরে সেনা ক্যাম্প থেকে লেফটেন্যান্ট শাকিবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৫৩ রাউন্ড শর্ট গানের গুলি।

 

শ্যামনগর থানার এসআই ইমরান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।এ ঘটনার শ্যামনগর থানায় পরিত্যক্ত অবস্থায় গুলি উদ্ধার জিডি করা হয়েছে।