রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরা- ৪ প্রার্থী মনিরুজ্জামানে পৃষ্ঠপোষকতায় দুই বিএনপি নেতার কাণ্ডজ্ঞানহীন কাজ।  শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর আয়োজনে দোয়া মাহফিল ও ৩১ দফার লিফলেট বিতরণ শ্যামনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ বিতরণ   ৬ নম্বর রমজান নগর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে কৃষি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে  শ্যামনগরে স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২ শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে জামায়াতের ইউনিট সভাপতি শিক্ষা শিবির

আব্দুস সাত্তার
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

রিপোর্ট :আব্দুস সাত্তার

জামায়াতে ইসলামী সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ইউনিট সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টে অনুষ্ঠিত শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আযাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা শুরা সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ এবং উপজেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মহসিন আলম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল মজিদ। এছাড়া শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ অহিদুজ্জামান, মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, শহিদুল ইসলাম, সাইদি হাসান, প্রভাষক আব্দুল হামিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।