সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আড়াইহাজারে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশরা আক্তার (১৩) নামে সাতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।

গত রোববার (২২ সেপ্টেম্বর ) এ ঘটনায় আড়াইহাজার থানায় অভিযোগ দেয়ার পরও ৭ দিনেও উদ্ধার করা হয়নি।

গত রোববার (২২ সেপ্টেম্বর) এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা মোমেন মিয়া আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পাকুতুরা এলাকার আশাদউল্লাহ’র ছেলে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন,পাকুতুরা এলাকার শুক্কুর আলী(৪৫)’র ছেলে ইমন(২২) আমার মেয়ে নাশরা আক্তার’কে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাবে রাজি না হইলে জোর পূর্বক উঠিয়ে বিবাহ করিবে বলিয়া হুমকি প্রদান করিয়া আসছিল। গত ২২ শে সেপ্টেম্বর বিকেলে মতিউর রহমান স্যারের নিকট প্রাইভেটের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হলে আড়াইহাজার থানাধীন ইউরু বাংলা অফিসের সামনে অবস্থানকালে পাকুতুরা এলাকার শুক্কুর আলী ও তার ছেলে ইমন,শুক্কুর আলীর স্ত্রী বাসিরুন, নায়েব আলী,মরিয়মসহ অজ্ঞাত লোকজন গাড়িতে করিয়া অপহরণ করিয়া নিয়া যায়। এখনো নাশরা আক্তারের কোন সন্ধান পাওয়া যায়নি।

 

আড়াইহাজার থানার ওসি এনায়েত জানান, আমরা উদ্ধার ও আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।