মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিবের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

স্বাধীন আলম হোসেন 
Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

 

স্বাধীন আলম হোসেন

নাটোর প্রতিনিধি

 

লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

 

শুক্রবার (২৭সেপ্টম্বর) রাতে উপজেলার লালপুর কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এঘটনার প্রতিবাদে শনিবার বিকালে লালপুর উপজেলার ইউনিয়নের ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী।

 

অভিযোগ সূত্রে জানা যায়, জিটু (৩৫) ও টিপু (৩২) , শামীম(৩৮), ফারুক (২৬), মুনছুর (২৭), হানিফ (২০) সহ কয়েকজন সন্ত্রাসী উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু কে মারপিট করেন। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে হারুনার রশিদ পাপ্পু কে আহত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় হারুনুর রশিদ পাপ্পু নিজেই বাদি হয়ে ৮ জন সহ আরও ২/৩ জন অজ্ঞাতের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো জিটু ইসলাম, টিপু ইসলাম, রনি ইসলাম, টগর হেসেন, শামীম হোসেন, মুনছুর রহমান, ফারুক হোসেন, হানিফ আলী প্রমূখ। এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার রাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।