মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরলে ফসলী জমিতে পুকুর খনন করে শত একর জমির পানি নিষ্কাসন বন্ধের অভিযোগ

সাদেকুল ইসলাম,
Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

 

সাদেকুল ইসলাম,

বিরল (দিনাজপুর)প্রতিনিধি:

 

দিনাজপুরের বিরলে ফসলী জমির মাঝে পুকুর খনন করে পাড় বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শত শত একর জমির পানি নিষ্কাসন বন্ধের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। চলমান বৃষ্টিপাতে প্রায় ২০০ একর জমির ধান ক্ষেত তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির বিচার দাবি করেছে ভূক্তভোগীরা।

উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দোর গ্রামের মৃত হাফিজ উদ্দীন এর ছেলে সহিবুর রহমান শুক্রবার দুপুরে থানায় দায়েরকৃত অভিযোগে জানান, একউ গ্রামের মৃত উসমান আলী এর ছেলে মোঃ নুরজামাল (৩৫), মোঃ নুর ইসলাম (৪৫) এর জমির পাশে অভিযোগকারীসহ আরো ২৭ জন চাষির জমি আছে। উক্ত জমি আগে চাষাবাদকালে বর্ষার পানি তাদের জমির উপর দিয়ে নিষ্কাশন হতো। এমনিভাবে চলাকালিন তাদের জমিতে চলতি বছরে জানুয়ারি মাসে একটি পুকুর খনন করে। গত ২৬ সেপ্টেম্বর/২০২৪ ইং তারিখ সারাদিন ও রাতে আকাশের বৃষ্টি হওয়ায় আমারসহ আরো ২৭ জন চাষির মোট ১৫০/২০০ একর জমির ফসল ডুবে গেছে। বিবাদীদ্বয়েরা উক্ত পুকুরটি খনন করায় তাদের জমির উপর দিয়ে বর্ষার পানি নিষ্কাশন করতে দেয় না। বর্তমানে উক্ত পানি আটক হওয়ার কারনে আমাদের ১৫০/২০০ একর জমির ফসলের ক্ষতি সাধন হচ্ছে। তাই আমি সহ ২৭ জন চাষি বিবাদীদ্বয়কে তাদের জমির উপর দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করার জন্য বিনিত অনুরোধ করলে বিবাদীদ্বয় তাদের জমির উপর দিয়ে পানি নিষ্কাশন করতে দিবে না এবং আমাকেসহ ২৭ জন চাষিদের বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাননাশের হুমকি প্রদান করে বলে পানি নিষ্কাশন করতে দিব না কি করার আছে করতে পারিস। ঘটনার বিষয়ে সকল চাষিগণ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে জমিতে থাকা ফসল রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।