শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাবেক এমপি এম এ আউয়াল গ্রেপ্তার

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

প্রতারণা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম এ আউয়াল ১৯৬৮ সালের ১৬ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালীর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। তিনি তরিকত ফেডারেশনের মহাসচিব থাকাকালে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালে তরিকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলে তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

২০২১ সালের ২০ মে জমি নিয়ে বিরোধের জেরে রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় এম এ আউয়ালকে নরসিংদীর ভৈরবের একটি মাজার থেকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।