শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শার্শায় সড়ক দুর্ঘটনায় আহত মাদরাসা শিক্ষকের মৃত্যু

মনির হোসেন
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

 

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

শার্শায় সড়ক দুর্ঘটনায় আহত মাদরাসা শিক্ষকের মৃত্যু

মাওলানা আব্দুল আলিম যশোরী (ফাইল ছবি)

 

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহত মাওলানা আব্দুল আলিম যশোরী (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল আলিম যশোরী শার্শা ইউনিয়নের লাউতাড়া গ্রামের ইনসাফ আলীর ছেলে।

 

এর আগে তিনি গত ১৮ সেপ্টেম্বর বিকালে তার শার্শার বাড়ি থেকে নাভারন যাওয়ার পথে শ্যামলাগাছি অটো রাইছমিলের সামনে দুর্ঘটনার কবলে পড়েন।

 

 

এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

আব্দুল আলিম যশোরী শার্শার লাউতারা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি ত্রিমোহনী শ্যামলাগাছি মসজিদেরও ইমাম ছিলেন।

 

 

এ ছাড়া তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী ওলামা বিভাগের দায়িত্বে পালন করে আসছেন দীর্ঘদিন। তার মৃত্যুতে শার্শাসহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। #