শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেনাপোলে আজও ২ কোটি ৩৮ লাখ টাকার স্বর্ণ জব্দ, পাচারকারী আটক

মনির হোসেন,
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

 

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :

ভারতে পাচারের সময় বেনাপোল কাঁচা বাজার এলাকা থেকে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কদম আলী (৩৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

 

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই স্বর্ণের চালানসহ কদম আলীকে আটক করা হয়। আটক কদম আলী যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

 

বুধবার বিকেলে বিজিবি এক প্রেস নোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা বেনাপোল কাঁচা বাজারে গোপনে অবস্থান নেয়। এসময় ওই পাচারকারী বেনাপোল কাঁচা বাজার এলাকায় আসলে বিজিবি তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ৩৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহ কমান্ডিং অফিসার মেজর ফারজিন ফাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের চালানটি ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।

 

তিনি আরও জানান, গতকালও বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণের বারসহ মাহফুজ মোল্লা নামে একজনকে আটক করা হয়। #