শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরেরমানববন্ধন ও স্মারক লিপি প্রদান

রাইসুল মিথুন।
Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

 

 

শ্যামনগর প্রতিনিধিঃ রাইসুল মিথুন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ আতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর(মঙ্গলবার) শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার আয়োজনে মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জীব দাশ এর মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা

মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ তেজারত, একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারন সম্পাদক আব্দুস সাত্তার সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধানশিক্ষক, সুপারঃ ও সহকারী শিক্ষকগণ।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক স্বরের প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গুলো জাতীয়করণ করা অত্যন্ত জরুরী। একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে, যা শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল অংশীজনের প্রানের দাবি মাধ্যমিক শিক্ষাজাতীয়করণ।

শিক্ষা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একাডেমিক ও প্রশাসনিক। শিক্ষকরা একাডেমিক কাজে দক্ষ। তাদের সকল প্রশিক্ষণ পেড্যাগোজি কেন্দ্রিক। ক্লাশ রুমের শিক্ষণ-শিখনে তারা দক্ষ। অন্যদিকে শিক্ষা প্রশাসনে দীর্ঘ ৩১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সকল প্রশিক্ষণ প্রশাসনিক। শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা ১০-১৬ বছরের মত। বড় মাত্রিক সমস্যায় মাধ্যমিক শিক্ষা জর্জারিত। স্কুল, মাদ্রাসা, সরকারি, বেসরকারি, ইংরেজি ভার্সন এ রকম নানা রকম প্রতিষ্ঠান হওয়ায় এদের মধ্যে বৈষম্য প্রকট। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে ভাল মিলিয়ে শিক্ষা বাবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন করার জোর দাবি জানানো হয়।