শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পুলিশ কনস্টেবলের হুমকিতে আশঙ্কায় দিন পার করছেন ব্যবসায়ী।

নরুন নবী :
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

 

 

রাজশাহীপ্রতিনিধি নরুন নবী : আপনাকে বাড়িতে না পেলে আপনার বাড়িতে হামলা করে আপনার বৌ এবং মা কে ধরে নিয়ে আসবো` এভাবেই মুঠোফোন হুমকি দিয়ে আসছেন জমি ব্যবসার সাথে জড়িত ব্যবসায়িক পার্টনার আব্দুল কাইয়ুমকে।

নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে জমি ব্যবসায়ী মো: আ: কাইউমসহ ৪ জন পার্টনারে জমির ব্যবসা করে আসছিলেন। এমতাবস্থায় আ:কাইউমসহ ৪ পার্টনারমিলে একটি জমি ক্রয় করার জন্য জমির বাইনা বাবদ ২৫ লক্ষ টাকা লেনদেন করেন।

তবে দেশের বর্তমান পরিস্থিতিতে সেই জমিটি বিক্রি করতে ব্যর্থ হন তারা। জমি বিক্রিতে ব্যর্থ হলে পার্টনাররা আ:কাইউমকে প্রতিনিয়ত চাপ প্রদান করতে থাকে এবং জমির বায়না বাবদ প্রদান করা টাকাগুলো ফিরিয়ে দিতে বলেন। টাকা ফেরত দিতে না পারায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ী মো: আ: কাইউম।

হুমকি প্রদানের একটি কল রেকর্ড ইতিমধ্যে গণমাধ্যমের হাতে এসে পৌঁছেছে,সেখানে শোনা যাচ্ছে জমি ব্যবসার পার্টনার দামকুড়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো: জাহিদ হাসান মো: আ: কাইউম কে বলছেন টাকা ফেরত দিন নাহলে আপনার বাড়িতে হামলা করে আপনার বৌ এবং মা’কে ধরে নিয়ে আসবো।

এমন হুমকির মুখে আশঙ্কাজনকভাবে বসবাস করছি বলে আরএমপি পুলিশ কমিশনার ও রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী আ:কাইউম।

মেরে ফেলার হুমকি ও বৌ এবং মাকে ধরে নিয়ে আসার বিষয়ে জানতে চাইলে পুলিশ কনস্টেবল মো: জাহিদ হাসান বলেন এভাবে হুমকি দেওয়া আমার ঠিক হয়নি। আমি অনেকদিন থেকে অপেক্ষা করছি তার কারণে এভাবে বলেছি।