শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বকনা বাছুর বিতরণ

মো:মেহেদী হাসান ফুয়াদ 
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

 

 

মো:মেহেদী হাসান ফুয়াদ

দিনাজপুর জেলা প্রতিনিধি

 

 

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে পিসিভি-পিএনএস প্রকল্পের আওতায় ১নং চেহেলগাজী ইউনিয়নের আদিবাসী খাটাংপাড়া গীর্জা মাঠ প্রাঙ্গণে শ্রমজীবী শিশু পরিবারের সদস্যবৃন্দের অংশগ্রহনে শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

গুঞ্জাবাড়ী ভিডিসি’র সভাপতি ও জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর টেকনিক্যাল স্পেশালিস্ট (লাভলী হুড প্রকল্প) কাজল কুমার দে বলেন, ওয়ার্ল্ড ভিশন সবসময় শিশুদের নিয়ে কাজ করে এবং শিশুদের স্বপ্ন পূরণ করার জন্য সহযোগিতা দিয়ে আসছে। ঝূঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে এবং তাদের পড়াশুনায় সম্পৃক্ত করতে ও শিশুদের অভিভাবকদের স্বাবলম্ভি করতে বকনা বাছুর যথেষ্ট অবদান রাখবে। প্রোগ্রাম অফিসার রিচার্ড তাপস দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ গোলাম কিবরিয়া বলেন, শুধু গরু নিলেই হবে না। তাকে সুস্থ সবলভাবে পালন করতে হবে। যে কোনো রোগ হলে সঙ্গে সঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসে চিকিৎসা নিতে হবে। মনে রাখবেন একটি বকনা বাছুর দিয়ে ভবিষ্যতে ১০টি গরু হতে পারে এবং আপনাদের ভাগ্যে উন্নয়ন ঘটতে পারে যা এই প্রজেক্টের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন সহযোগিতা করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে আকরাম হোসেন বাবলু বলেন, ঝূঁকিপূর্ণ শিশুশ্রম থেকে আপনার সন্তানকে ফিরিয়ে এনে স্কুল মুখী করতে এই বকনা বাছুর প্রদান করা হচ্ছে। আসুন সবাই মিলে শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ি।