শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

দুই মাস ধরে ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

মনির হোসেন
Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-প্রায় দুই মাস ধরে ভারত-বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছাত্র আন্দোলনের কারণে গত ৪ আগস্ট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখনই আন্তঃদেশীয় ট্রেন চালাতে চায় না ভারত। রেলপথ মন্ত্রণালয়ের এক চিঠির বিপরীতে ভারত এ অনীহার কথা জানায় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ‘বন্ধন এক্সপ্রেস (খুলনা -কলিকাতা) ’ চলাচল করতো। ছাত্র আন্দোলনের কারণে ৪ আগস্ট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভারতের দিক থেকে ট্রেন চলাচলের জন্য নিরাপদ মনে হচ্ছে না। যদিও পণ্যবাহী ট্রেন চলাচলের অনুমতি রয়েছে। আবার যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে বন্ধ থাকা ভিসার প্রক্রিয়া চালু করতে হবে।

খোঁজ নিয়ে জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে রেল ও সড়কপথে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য ট্রেনে সচল থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই সড়কপথে যাতায়াত এবং পণ্য পরিবহন সীমিত পরিসরে চলমান থাকলেও রেলপথে যাত্রী, পণ্য পরিবহন একেবারেই বন্ধ হয়ে যায়। ২৫ জুলাই থেকে সড়কপথে শুরু হয়েছে আমদানি-রপ্তানি ও যাত্রী চলাচল। এরপর গত ১৯ আগস্ট দুপুরে বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের এক চিঠির বিপরীতে পণ্যবাহী ট্রেন চালুর বিষয়ে অনুমতি দেয় ভারত। ওই রাতে পণ্যবাহী ট্রেন চলাচলে অনাপত্তি পায় বাংলাদেশ। তারই প্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করতে বাংলাদেশের রেল কর্তৃপক্ষ ভারতের রেল মন্ত্রণালয়কে অনুরোধ জানালেও সাড়া মিলছে না।

রেলপথ মন্ত্রণালয় সূত্র বলছে, ভারতীয় রেলওয়ে বোর্ডের সঙ্গে আলাদা করে যোগাযোগ হয়েছে। এতে দেশটির রেলওয়ে ট্রেন চালাতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু তারা এখনই যাত্রীবাহী ট্রেন চালাতে চাচ্ছে না। মূলত নিরাপত্তা ঝুঁকির কথা বলা হচ্ছে।

গ্রিন লাইন পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক রবীন বলেন, ঢাকা-কলকাতা সড়কপথে মৈত্রী যাত্রীবাহী বাস সার্ভিস চলছে। নিয়মিতভাবে এসব বাস ছেড়ে যাচ্ছে। এক বাসে সরাসরি কলকাতা যাওয়া যাচ্ছে।

বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজলএর সঙ্গে কথা হয় ।তিনি জানান,প্রায় দুই মাস হতে যাচ্ছে রেলপথে যাত্রী পরিবহন বন্ধ আছে। যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ী ও যাত্রীরা।
তিনি আরো বলেন “রেলসেবা বাতিলের বিষয়টি অবশ্যই দুই দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতার মধ্যে ট্রেন সবচেয়ে আরামদায়ক ও সাশ্রয়ী বাহন হিসেবে জায়গা ধরে রেখেছে এবং এটি জনপ্রিয়তা পেয়েছে।”

বেনাপোল আন্তর্জাতিক রেল স্টেশন সুপারিনটেনডেন্ট (মাস্টার) মো. সাইদুজ্জামান বলেন, বেনাপোল বন্দর দিয়ে রেলরুটে যাত্রী পরিবহন করে ‘বন্ধন এক্সপ্রেস (’খুলনা- কলিকাতা) । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরাপত্তাজনিত কারণে গত ১৯ জুলাই দুই দেশের মধ্যে রেলপথে যাত্রী যাতায়াত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতি কেটে যাওয়ায় দেশের অভ্যন্তরে রেলসেবা শুরু হয়েছে পুরোদমে। এখন আন্তর্জাতিক রুটে সেবা চালুর জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানালেও এখন পর্যন্ত সাড়া মেলেনি।#

প্রেরকঃ-
মো:মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিখঃ-২৩/০৯/২০২৪
মোবাঃ-০১৮৩৫ ০১৯৪৩১