রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ওয়াইল্ড লাইফ মনিটরিং বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ

সেলিম হোসেন
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

 

রিপোর্ট :সেলিম হোসেন

শ্যামনগরে জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং মনিটরিং বিষয়ক দু’দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় উপক‚লীয় বেসরকারি উন্নয়ন সংগঠন সিএনআরএস-এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর কামরুল হাসান, সাতক্ষীরা পশ্চিম বনবিভাগের বন সংরক্ষক একেএম ইকবাল হাসান চৌধুরী, পরিবেশ অধিদপ্তরে সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএনআরএস-এর প্রজেক্ট ডাইরেক্টর মাহবুবুর রহমান। বায়োডাইভারসিটি ফর রেজিলিয়ান্ট লাইভলিহুড (বিফোর আর এল) প্রজেক্টে সহযোগিতায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার স্মরণ কুমার চৌহান, নির্বাহী পরিচালক সিডিও গাজি আল ইমরান সাংবাদিক পীযূষ বাউলিয়া পিন্টুসহ ২৫জন প্রশিক্ষণার্থী। কর্মশালার মাঠ পরিদর্শন জীববৈচিত্র্য সংরক্ষণে উপক‚লীয় প্রাণী সংরক্ষণ এবং বন্য প্রাণী মনিটরিং পরিদর্শন করেন অংশগ্রহণকারী সদস্যবৃন্দ।