বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মোহাম্মদপুরে জোড়া খুন: পিচ্চি হেলালসহ ৬ জনের নামে মামলা

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

রাজধানীর মোহাম্মদপুরের জোড়া খুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।

এ মামলার অন্যান্য আসামিরা হলেন- রাহুল (২২), শাহরুখ (২৩), রয়েল (২৫), পারভেজ (২৩) ও ইমন ওরফে অ্যালেক্স ইমন (২৭)। তবে হত্যায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ওসি আলী ইফতেখার হাসান বলেন, মোহাম্মদপুরের রায়ের বাজার সাদিক খান আড়তের সামনে নাসির ও মুন্নাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানা এ দুইটি হত্যা মামলা দায়ের হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রায়েরবাজার সাদেক খান আড়তের সামনে দুই যুবককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের নির্দেশে পূর্ব শত্রুতার জেরে ২ যুবককে হত্যা করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ২৪ বছর পর শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল জেল থেকে ছাড়া পান। মোহাম্মদপুর এলাকায় তাঁর একক আধিপত্য রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। ইমন ওরফে অ্যালেক্স ইমনের নামে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া নিহত মুন্নার নামেও মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। নিহত নাসির ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ও রাজমিস্ত্রির কাজ করতেন।