শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ওয়ার্ল্ড ভিশনের সাথে আউলিয়াপুর ইউনিয়নের সমঝতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান ফুয়াদ 
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

 

 

মো:মেহেদী হাসান ফুয়াদ

দিনাজপুর জেলা প্রতিনিধি

 

 

২২ সেপ্টেম্বর রোববার দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়পুর ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি সমূহ কার্যকরী ও চলমান কারণে ওয়ার্ল্ড ভিশনের সাথে ইউনিয়ন পরিষদের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সমঝতা চুক্তিতে স্বাক্ষর করেন দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ ও ৬নং আউলিয়াপুর ইউনিয়নে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন। সমঝোতা চুক্তি স্বাক্ষরের মূল উদ্দেশ্য হলো একটি অনুকুল পরিবেশ তৈরী করা যা কমিটির সদস্যদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার অনুমতি দেবে। যা বিভিন্ন বিশ্বাস ও মতাদর্শ সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে কাজ করবে। স্থায়ী কমিটিগুলোর পুনঃগঠন বা উন্নয়ন এজেন্ডাগুলিতে সহযোগিতা এবং ঐক্যমত পৌছানোর জন্য ফোকাস হিসেবে কাজ করবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতার চেতনা এবং স্থানীয় উন্নয়ন উদ্যোগ গ্রহণের স্বক্ষমতা এবং টেকশই এর জন্য সহায়ক হবে। স্বাক্ষর প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, পরিবারের আয় বৃদ্ধির মাধ্যমে জীবন-জীবিকার উন্নয়ন, শিক্ষা ও শিশু সুরক্ষা, বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ইউনিয়ন, যেখানে শিশুরা ২০২৫ সালের মধ্যে সব ধরনের সুযোগ নিয়ে বেড়ে উঠবে। এছাড়া ৬টি স্থায়ী কমিটি ও কমিটির যে সকল কার্যক্রম এপি’র কার্যক্রমের সঙ্গে সামজস্যপূর্ণ সে ব্যাপারে গতিশীল রাখার ক্ষেত্রে দিনাজপুর এপি সক্রিয় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, অনাফ প্রচারাভিযানের মাধ্যমে শিশুদের পুষ্টি, নিরাপদ খাদ্য বরাদ্দের জন্য ইউনিয়ন পরিষদকে এগিয়ে আসতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া বিশ্বাস। অনুষ্ঠানে ৬নং আউলিয়াপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।