সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

চট্টগ্রামে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বৌদ্ধ বিহারসহ বিভিন্নস্থানে পাহাড়ি উপজাতীয় জনগোষ্ঠীর উপর নির্মম নির্জাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

 

 

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

পাহাড়ি বৌদ্ধ জনগোষ্ঠীদের উপর হামলা, হত্যা, নির্যাতন, বাড়িতে আগুন দেওয়া ও বৌদ্ধ বিহার ভাংচুরের প্রতিবাদে মহান ভিক্ষু সংঘ, সচেতন বুদ্ধিজীবী ও সম্মিলিত বৌদ্ধ জনগনের আয়োজনে সমতলীয় বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ জনসমাজের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

আজ ২১ সেপ্টেম্বর শনিবার বিকাল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ভদন্ত এস. লোকজিৎ মহাথের ।

বক্তব্য রাখেন ভদন্ত শাসনবংশ মহাথেরো, ভদন্ত বিজয়ানন্দ মহাথের, ভদন্ত সাধনাজ্যোতি মহাথের, ভদন্ত দীপংকর মহাথেরো, ভদন্ত দীপানন্দ স্থবির, জ্ঞান অন্বেষণ অনলাইন নিউজের সম্পাদক সত্য-সারথি এম. ধর্মবোধি স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি ভিক্ষু, জে ধর্মবোধি ভিক্ষু।

ভদন্ত অগ্রলংকার ভিক্ষুর সঞ্চালনায় ব্যক্তব্য রাখেন বোধিপাল বড়ুয়া, স্থপতি বিজয় তালুকদার, কন্থকের সম্পাদক হিমেল বড়ুয়া, শিক্ষক বিষু বড়ুয়া, রুবেল বড়ুয়াসহ বৌদ্ধ সমাজের ব্যক্তিগণ।

বক্তারা বলেন, খাগড়াছড়ি ও রাঙ্গামাঠিতে চাকমা, মারমা, ত্রিপুরা, তংচঙ্গা, খীসাসহ আদিবাসি ও উপজাতী সম্পাদায়ের উপর যে নির্মম নির্যাতন, হত্যা, লুটতরাজ, হামলার প্রতিবাদ জানান ও দোষি ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার জোর দাবি করেন।

বক্তারা আরও বলেন, একটি স্বাধীন দেশে সকল ধর্মের মানুষের মৌলিক অধিকার রয়েছে। যারা দেশের শান্তি বিনষ্ট করে অশান্তি পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছেন তাদের অবিলম্বে আটক করে বিচার করতে হবে।