মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রাণীশংকৈলে গনঅধিকার পরিষদের আনন্দ শোভাযাত্রা.. 

আব্দুল জব্বার
Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

 

 

আব্দুল জব্বার রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ২১শে সেপ্টেম্বর বিকেল ৩টার সময় আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সামনে থেকে রাণীশংকৈল উপজেলার গণ অধিকার পরিষদের সমন্বয়ক সোহরাব, সহ সমন্বয়ক জাফর আলীর উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

ঢাকা কেন্দ্রীয় কমিটির গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন এর আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ দলটির নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন।

 

অন্যদিকে এ সভা যাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীশংকৈল বন্দর চৌরাস্তায় গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন অত্র উপজেলা সীমান্তবর্তী হওয়ায় মাদকের ছড়াছড়ি বেশি তাই আমাদের মূল লক্ষ হচ্ছে মাদক,দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার ,আর এই জন্য রাণীশংকৈলবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

এ সময় উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।