বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বরিশাল পুলিশ সুপার বদলিজনিত বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত 

মোঃ মামুন খান
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

 

 

মোঃ মামুন খান বরিশাল বিভাগীয় প্রতিনিধি

 

বরিশাল জেলার মাননীয় পুলিশ সুপার জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০.৩০ ঘটিকায় বরিশাল পুলিশ লাইন্সের হল অব গ্রাটিটিউড এ বিদায় সংবর্ধনা সভা আয়োজন করা হয়। উক্ত সভায় সকল পুলিশ সদস্য বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের সহিত দুই বছরের অধিক সময় কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতি রোমন্থন করেন। তারা পুলিশ সুপার মহোদয়ের কাজ করার দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। জেলা পুলিশের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় ও তার পরিবারের সকল সদস্যবৃন্দের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরিশাল মহোদয়।

এছাড়াও উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মো: শাহিদুর রহমান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বরিশাল; জনাব মোঃ ফরহাদ সরদার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল); জনাব শারমিন সুলতানা রাখীঁ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল), বরিশাল; জনাব এস, এম,বাইজীদ ইবনে আকবর, সহকারি পুলিশ সুপার (মুলাদী সার্কেল), বরিশাল; জনাব জি.এম. মাজহারুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (মেহেন্দিগঞ্জ সার্কেল), বরিশাল; মুক্তিযোদ্ধা জনাব কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, সভাপতি, কমিউনিটি পুলিশিং ফোরাম, বরিশালসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।